আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

লক্ষ্মীপুরে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা

উপজেলা প্রতিনিধি, ‎রায়পুর (লক্ষ্মীপুর)

লক্ষ্মীপুরে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা

লক্ষ্মীপুর-২ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাস্টার রুহুল আমিন ভূঁইয়ার সমর্থনে আজ (৭ নভেম্বর) এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

‎দলীয় সূত্রে জানা যায়, আজ সকাল ৯টায় লক্ষ্মীপুর শহরের লিল্লাহ জামে মসজিদ প্রাঙ্গণ থেকে কয়েক হাজার মোটরসাইকেলযোগে শোভাযাত্রাটি শুরু হয়ে রায়পুর শহরসহ নির্বাচনি এলাকা প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এই নির্বাচনি শোভাযাত্রায় এলাকার বিপুল সংখ্যক তরুণ ও সংগঠনের সমর্থকরা অংশগ্রহণ করেন।

‎শোভাযাত্রায় জাতীয় পতাকা ও শান্তিপূর্ণভাবে দলীয় প্রতীক প্রদর্শনের মধ্য দিয়ে প্রার্থীর পক্ষে সমর্থন জানান তারা।

‎‎এ সময় রাস্তার দু'পাশে আমজনতাকে হাত নেড়ে শোভাযাত্রাকে স্বাগত জানাতে দেখা গেছে।

‎স্থানীয় নেতা কর্মীরা জানান, এ কর্মসূচির মাধ্যমে নির্বাচনে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হবে এবং জনগণের ঐক্য ও পরিবর্তনের অঙ্গীকার আরও দৃঢ় হবে।

‎‎উপজেলা জামায়াতের সেক্রেটারি এড.আব্দুল আউয়াল রাসেল বলেন দাড়িপাল্লার পক্ষে যে গন জোয়ার তৈরি হয়েছে, আজকের এই শোভাযাত্রা তা প্রতীয়মান হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন