আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যাদুকাটায় গঙ্গাস্নানে এসে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

যাদুকাটায় গঙ্গাস্নানে এসে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় যাদুকাটা নদীতে গঙ্গাস্নানে এসে অজ্ঞাত হিন্দু সম্প্রদায়ের এক ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে যাদুকাটা নদীতে ইসকন মন্দির পাড়ে মারা যান তিনি।

বিজ্ঞাপন

নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৫০। তার নাম পরিচয় পাওয়া যানি। তবে তার পরিচয় শনাক্তের চেষ্টা করছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

জানা গেছে, মঙ্গলবার সকালে যাদুকাটা নদীতে অজ্ঞাত ঐ ব্যক্তি গঙ্গাস্নান করতে এসে অসুস্থ হয়ে পড়েন। এসময় সেখানে থাকা লোকজন তাকে মেডিকেল টিমের কাছে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে সকাল সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম বলেন, অজ্ঞাত ব্যক্তির সাথে আসা কাউকে পাওয়া যাচ্ছে না। আর তার নাম পরিচয়ও শনাক্ত করা সম্ভব হয়নি। তবে আমরা চেষ্টা করছি তার নাম পরিচয় শনাক্ত করার জন্য।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...