চাঁদপুরে দাফনের আগে নড়েচড়ে ওঠা নবজাতক শিশুটি চিকিৎসাধীন অবস্থায় গত রাতে মারা গেছে। রোববার মধ্য রাতে শহরের ফেমাস স্পেশালাইজড হসপিটালের এনআইসিইউতে শিশুটি মারা যায়।
বিজ্ঞাপন
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুটিকে বাঁচানোর জন্যে আমরা সর্বাত্মক চেষ্টা করেও বাঁচাতে পারলাম না। রাত আনুমানিক সাড়ে ১২টায় শিশুটি মারা গেছে। রাতেই লাশ পৌর কবরস্থানে দাফন করা হয়েছে।
এদিকে শিশুটিকে হাসপাতালে ভর্তি করার খবর জানাজানি হলে তার দায়িত্ব নিতে ১৩ জন নারী হাসপাতালে আসেন। শেষ পর্যন্ত তা আর হলো না।
প্রসঙ্গত, নবজাতকটিকে রোববার মৃত ভেবে চাঁদপুর পৌর কবরস্থানে দাফনের জন্যে আনা হয়েছিল। কে তাকে কবরস্থানে এনেছিল তা জানতে পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

