দেশ সেরা ফলাফল করেছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আব্দুল হাই ভূঁইয়া পলিটেকনিক ইনস্টিটিউট। প্রথম সেমিস্টারে সারা দেশে ‘এ-প্রাস’ প্রাপ্ত ২৫ জনের মধ্যে ৯ জন এই প্রতিষ্ঠানের।
তারা হলেন, ফারজানা আক্তার, সুমাইয়া আক্তার, হাফসা আক্তার, মারিয়া, মিম আক্তার, সাদিয়া আক্তার, সাকিব বিন রফিক, মো. আহনাফুল ইসলাম, কুলসুম আক্তার।
জানা যায়, ২০২৩ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বিভিন্ন বিষয়ে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্স পরিচালনা করে আসছে। ২০২৫ সালে পাঠদানের অনুমোদন পাওয়ার প্রথম বছরে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ২০২৬ সালের জানুয়ারি-মার্চ মাসে অনুষ্ঠিত ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম সেমিস্টারের ফল ঘোষণা করা হয় মঙ্গলবার।
ইনস্টিটিউটের পরিচালক হাফেজ মাওলানা সানাউল্লাহ বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের হাতে কলমে মানসম্মত পাঠ দানের মাধ্যমে দক্ষ ইঞ্জিনিয়ার তৈরি করা। আব্দুল হাই পলিটেকনিক ইনস্টিটিউটের নিজস্ব স্থায়ী ক্যাম্পাসে আধুনিক ল্যাব, লাইব্রেরী ও সুশৃঙ্খল শিক্ষার পরিবেশের মাধ্যমে সেই কাজ করে যাচ্ছে।
আব্দুল হাই ভূঁইয়া পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. খাদেমুল ইসলাম চৌধুরী বলেন, আমাদের শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, শিক্ষকদের পরিশ্রমের ফসল এই ফলাফল। তিনি এখানে সিভিল কনস্ট্রাকশনসহ বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে ফ্রি প্রশিক্ষণ ও ভর্তির সুযোগ রয়েছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

