বান্দরবানের থানচি উপজেলাধীন থানচি-২১ কিলোমিটার-আলীকদম এবং ২১ কিলোমিটার-তিন্দু সড়ক ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় পুনরায় সংস্কার না করা পর্যন্ত এই সড়কে পর্যটকবাহী যান চলাচল না করার নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রদান করা হয়।
গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় পর্যটকদের নিরাপত্তার স্বার্থে পুনরায় সংস্কার সম্পন্ন না হওয়া পর্যন্ত পর্যটকবাহী যান চলাচল বন্ধ রাখতে হবে।
উল্লেখ্য, এর আগেও ঝুঁকিপূর্ণ এই সড়কে পর্যটকবাহী গাড়ি দুর্ঘটনার শিকার হয়। ওই দুর্ঘটনায় দুজন নিহত ও বেশ কয়েকজন আহত হন। সে সময় ৩৮ বিজিবির উদ্ধার তৎপরতা এবং স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত ব্যক্তিদের উদ্ধার করে পার্শ্ববর্তী উপজেলা আলীকদমের স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

