কক্সবাজারে বিডিফ্যাক্টচেকের প্রতিষ্ঠাতা জাহেদ আরমানের বাড়িতে হামলা

কক্সবাজারে বিডিফ্যাক্টচেকের প্রতিষ্ঠাতা জাহেদ আরমানের বাড়িতে হামলা

কক্সবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে বিএনপি নেতা রহিম উদ্দিন সিকদারের নিহত ঘটনায় বিডিফ্যাক্টচেকের প্রতিষ্ঠাতা ও আমেরিকার একটি বিশ্ববদ্যালয়ের এসিস্ট্যান্ট প্রফেসর জাহেদ আরমানের ভারুয়া খালীর মশরফ পাড়ায় বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করেছে দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

জাহেদ আরমান বলেছেন, হামলাকারীর সংখ্যা ৮ জন। জিনিসপত্র সব নিয়ে গেছে। ‘নিজের ভাইয়ের লাশ নিয়ে রাজনীতি করতেও শফিক গংদের বাধে না’।

arman-2

জাহেদ আরমানের ফেসবুক স্ট্যাটাস হুবহু তুলে ধরা হলো- সন্ত্রাসী শফিক রহমানের ভাড়া করা গুন্ডারা রাতে কক্সবাজার সদরের ভারুয়া খালী ইউনিয়নের মশরফ পাড়া গ্রামে হামলা চালিয়েছে। তারা আমার পৈত্রিক বাড়িতে হামলা চালিয়ে জিনিসপত্র ভাঙচুর করেছে, জমির দলিলাদি ছিঁড়ে ফেলেছে, দামি আসবাবপত্র গাড়িতে (টমটম) উঠিয়ে নিয়ে গেছে। রাত আনুমানিক ২টা থেকে ৪টার মধ্যে এই ঘটনা ঘটিয়েছে। হামলাকারীরা মুখোশ পরিহিত ছিলো। তাদেরকে আরেক সন্ত্রাসীর মাধ্যেমে শফিক চেয়ারম্যান ভাড়া করে নিয়ে এসেছে বলে জানা গেছে । বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি Lutfur Rahman কাজলের আদেশ অমান্য করে ইউনিয়ন বিএনপির সভাপতি শফিক এই ঘটনা ঘটিয়েছে।

আমার ছোটবোন ৯৯৯ এ কল করে সাহায্য চেয়েছিলো। তারা ‘একটাও ডাকাত ধরতে পেরেছেন’ কিনা বলে মশকরা করেছে।

Chief Adviser GOB এই যদি হয় অবস্থা আমাদের মতো সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন