জুলাই-আগস্ট অভ্যুত্থানে ১২ শহীদের স্মরণে ফেনীতে গণ-ইফতার কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার পৌরশহরের মহিপাল ফ্লাইওভারের নিচে এর আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
গণ-ইফতার কর্মসূচির কো-অর্ডিনেটর ওসমান গণি রাসেল বলেন, চব্বিশের শহীদ ও আহতদের মাগফিরাত কামনায় আমাদের এ আয়োজন। এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রায় তিন শতাধিক মানুষ অংশ নিয়েছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

