ফেনীতে অবৈধভাবে ভারত থেকে আনা ৪০টি গরু আটক করেছে বিজিবি। শনিবার সংশ্লিষ্ট সূত্র 'দৈনিক আমার দেশ'কে এ তথ্য জানিয়েছে।
জানা যায়, চলতি মাসে ফেনী বিজিবি কর্তৃক সীমান্ত এলাকায় সুনির্দিষ্ট সোর্সের তথ্যের ভিত্তিতে নিয়মিত ও বিশেষ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় জেলার ছাগলনাইয়া উপজেলার জয়ন্তিনগর ও রক্তারহাট, পরশুরাম উপজেলার মহেশপুকুর, ফুলগাজী উপজেলার দেবীপুর এবং চট্টগ্রাম জেলার জোরালগঞ্জ থানাধীন পশ্চিম অলিনগরের সোনাপুর এলাকা থেকে এসব অবৈধভাবে আনা গরু আটক করা হয়।
ফেনী-৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, সংশ্লিষ্টরা আটক গরুগুলোর কোনো বৈধ কাগজ প্রদর্শন করতে না পারায় স্থানীয় কাস্টমস অফিসে জমা রাখা হয়েছে।
সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি'র এই অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

