ফরিদগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, ফরিদগঞ্জ (চাঁদপুর)

ফরিদগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

‎‎চাঁদপুরের ফরিদগঞ্জে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ইয়াসিন (৮) ও রাসেল (৬) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

‎রোববার দুপুরে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের কুতুবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা ওই গ্রামের আবুল বাশার ও শাহীনা বেগম দম্পতির ছেলে।

পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম জানান, স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসায় একসঙ্গে পড়াশোনা করতো দুই ভাই। প্রতিদিনের মতো ওই দিন তারা পুকুরে গোসল করতে নামেন। গোসল করে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে দুই ভাইয়ের লাশ ভাসতে দেখেন ।

পরে পরিবারের সদস্যরা পুকুর থেকে লাশ উদ্ধার করেন। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে আসে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন