মেঘনার তীরে পাওয়া কোরাল ১২ হাজারে বিক্রি

উপজেলা প্রতিনিধি, হাতিয়া (নোয়াখালী)

মেঘনার তীরে পাওয়া কোরাল ১২ হাজারে বিক্রি

নোয়াখালী হাতিয়ায় মেঘনা নদীর তীরে ২০ কেজির কোরাল পেয়েছেন কৃষক নাজিম উদ্দিন। রোববার সন্ধ্যায় চরকিং ইউনিয়নের চরবগুলা গ্রামের পাশে মাছটি পাওয়া যায়।

বিজ্ঞাপন

নাজিম উদ্দিন জানান, ‘সন্ধ্যার একটু পর বাড়ির পাশে মেঘনা নদীর তীরে হাঁটাহাঁটি করছি। এ সময় হাতে থাকা লাইটের আলোয় নদীর তীরে মাছটি পড়ে থাকতে দেখি। পরে স্থানীয়দের অনুরোধে মাছটি চরবগুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি দোকানে নিয়ে আসি।’

স্থানীয় বাসিন্ধা ফরিদ উদ্দিন জানান, রাত হয়ে যাওয়ায় এই মাছ বাজারে নেওয়া সম্ভব হয়নি। স্থানীয় কয়েকজন মিলে ২০ কেজি ওজনের মাছটি ৬০০ টাকা কেজি দরে কিনে নেন। পরে কেটে নিজেদের মধ্যে ভাগ করে নিয়ে যায়।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...