ফেনীতে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শতাধিক নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার (২০ এপ্রিল) দুপুরে জেলার দাগনভূঞা উপজেলার সদর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এসব সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির ঢাকা মহানগর উত্তরের সহ-সেক্রেটারি ও ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ডা. মো. ফখরুদ্দিন মানিক।
স্থানীয় ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আলাউদ্দিন মিস্টারের সভাপতিত্বে ও সেক্রেটারি খোরশেদ আলমের সঞ্চালনায় সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি কামাল উদ্দিন পাটোয়ারী।
এসময় আরও বক্তব্য রাখেন এলাকার সমাজসেবক আবুল হোসাইন, নিরাপদ সড়ক আন্দোলনের উপজেলা সেক্রেটারি এম এম রহমান সোহেল প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

