মাদক কারবারিদের শেকড় যত গভীরে হোক, উপড়ে ফেলা হবে: এমপি জসিম

মাদক কারবারিদের শেকড় যত গভীরে হোক, উপড়ে ফেলা হবে: এমপি জসিম

মাদক কারবারীদের শেকড় যত গভীরে হোক উপড়ে ফেলা হবে মন্তব্য করেছেন কুমিল্লা -৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন।

বিজ্ঞাপন

ভারেল্লা শাহ ইসরাইল কামিল মাদ্রাসা ও ভারেল্লা শাহ নুর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

তিনি আরো বলেন, বুড়িচং ও ব্রাহ্মণপাড়া মাদকে সয়লাব হয়ে গেছে। ইতিমধ্যে আমি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি। পুলিশের অভিযানে শতাধিক মাদক কারবারি আটক হয়েছে। আমি সহজ ভাষায় বলতে চাই, মাদক কারবারীদের শেকড় যত গভীরে হোক উপড়ে ফেলা হবে ।

তিনি আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের অধিবেশনে বক্তব্য রেখেছেন। জাতিসংঘে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান , সাবেক তিন বারের প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়াও বক্তব্য রেখেছিলেন।

উন্নয়নের বিষয়ে এমপি জসিম উদ্দিন বলেন, আগামী একবছরের মধ্যে বুড়িচং এবং ব্রাহ্মণপাড়ার সকল রাস্তার কাজ শেষ হবে। উন্নয়ন নিয়ে আপনাদের টেনশন করতে হবে না।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ দেশের অর্থনীতি কে পঙ্গু করে দিয়ে পালিয়ে গেছে। এরপরও আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে।

এডভোকেট শফিউল্লাহর সঞ্চালনায়

মাওলানা আবদুল হকের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমান, সাধারণ সম্পাদক হাজী কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, সহ সাংগঠনিক সম্পাদক আমির হোসেন বাদল, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী সহ ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন