মেঘনায় মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের অভিযোগ, প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

মেঘনায় মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের অভিযোগ, প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলী হোসেনকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ ‘মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছে বিএনপি।

বিজ্ঞাপন

গতকাল সোমবার উপজেলা চত্বরে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দাবি করেন রমিজ উদ্দিন লন্ডনী। তিনি দাবি করেন, গত ৮ অক্টোবর শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দেওয়ার সুযোগ না পাওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আলী হোসেনের সঙ্গে তার কথা-কাটাকাটি হয় ।

এসময় আলী হোসেনের সঙ্গে তার সামান্য কথোপকথন হলেও কোনো ধরনের শারীরিক লাঞ্ছনার ঘটনা ঘটেনি।

জানা গেছে, ঐ দিনের ঘটনার পর আলী হোসেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে লিখিত অভিযোগ দেন। এতে রমিজ উদ্দিন লন্ডনীর বিরুদ্ধে শারীরিক নির্যাতন ও লাঞ্ছনার অভিযোগ তোলা হয়। তবে এসব অভিযোগ অস্বীকার করে রমিজ উদ্দিন দাবি করেন, একটি মহল তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনী, সাবেক সদস্যসচিব এমএম মিজানুর রহমান, অধ্যাপক শহিদুল ইসলাম ও আনিছুর রহমান, আতাউর রহমান ভূঁইয়া, আবুল কাশেম চেয়ারম্যান, অহিদুজ্জামান, আহ্বায়ক নুর উদ্দিন মিন্টু এবং সোলাইমান হোসেন প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন