আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চৌদ্দগ্রামে অবৈধভাবে মাটি কাটায় ৫ লাখ টাকা জরিমানা

উপজেলা প্রতিনিধি, চৌদ্দগ্রাম (কুমিল্লা)

চৌদ্দগ্রামে অবৈধভাবে মাটি কাটায় ৫ লাখ টাকা জরিমানা

কুমিল্লার চৌদ্দগ্রামের ছুপুয়া ও ডিমাতলী এলাকায় রাতের আঁধারে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় ৫ লাখ টাকা অর্থদন্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া আরো তিনজনকে ১৫ দিন করে কারাদন্ড দেয়া হয়।

বিজ্ঞাপন

রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নূরুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্নস্থানে কৃষি জমির মাটি কেটে ইটভাটা ও ভরাটের কাজে বিক্রি করছে সংঘবদ্ধ চক্র। ইউএনও অফিস, এসিল্যান্ড অফিসের সামনে ও গুরুত্বপূর্ণ সড়কের মাথায় এ চক্রের বেতনভুক্ত সোর্স থাকায় অভিযান সফল হতো না।

রোববার চিওড়া ইউনিয়নের ডিমাতলী এলাকায় রাতের আঁধারে অবৈধভাবে মাটি কাটায় তিনজনকে ১৫ দিন করে কারাদন্ড এবং ৫০০ টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়। এরআগে কালিকাপুর ইউনিয়নের ছপুয়া গ্রামে আল আমিন পেট্রোল পাম্পের পেছনের জমিতে অবৈধভাবে মাটি কাটায় এক ব্যক্তিকে ৫ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...