আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চাঁদপুরে ৩৬ লাখ টাকার জাটকাসহ ১০ জেলে আটক

জেলা প্রতিনিধি, চাঁদপুর

চাঁদপুরে ৩৬ লাখ টাকার জাটকাসহ ১০ জেলে আটক

চাঁদপুরে কোস্টগার্ড অভিযান চালিয়ে প্রায় ৩৬ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ জাটকা জব্দ করেছে। এ সময় তারা ১০জন জেলেকে আটক করেছে ।

বিজ্ঞাপন

মঙ্গলবার মধ্যরাতে কোস্টগার্ড সদস্যরা হাইমচরের চরভৈরবী সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক কর হয়।

অভিযানে একটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩৫ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ৫ হাজার ১০০ কেজি জাটকাসহ ১০ জন জেলেকে আটক করে।

পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে আটক জেলেদের প্রত্যেককে ২ হাজার টাকা অর্থদণ্ড এবং ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

জব্দ করা জাটকা জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও অসহায়-দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন