কুমিল্লার ১১টি সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোহাম্মদ ইউসুফ হাকিম সোহেল , বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য স্বতন্ত্র প্রার্থী মোবাশ্বের আলমের প্রার্থিতাসহ ৩১ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে এই।
যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং অফিসার তাদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন।
শনিবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কুমিল্লা জেলা রিটার্নিং অফিসার মু. রেজা হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
কুমিল্লা -১ (দাউদকান্দি ও মেঘনা) আসনে ১২ জন প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। কুমিল্লা -২ (হোমনা ও তিতাস) আসনে ১০ জন প্রার্থীর মধ্যে ৪ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। কুমিল্লা -৩ ( মুরাদনগর) আসনে ৯ জন প্রার্থীর মধ্যে দুইজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে । কুমিল্লা -৪ (দেবিদ্বার) আসনে ৮ জন প্রার্থীর মধ্যে দুইজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে । কুমিল্লা -৫ আসনে ১০ জন প্রার্থীর মধ্যে একজনের মনোনয়নপত্র বাতিল আরেকজনের স্থগিত করা হয়েছে । কুমিল্লা -৬ (আদর্শ সদর উপজেলা, সদর দক্ষিণ উপজেলা, কুমিল্লা সিটি কর্পোরেশন ও ক্যান্টনমেন্ট) আসনে ১২ জন প্রার্থীর মধ্যে ২ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। কুমিল্লা -৭ আসনে ৭ জন প্রার্থীর মধ্যে ২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল। কুমিল্লা -৮ আসনের ১০ জন প্রার্থীর মধ্যে ২ জনের মনোনয়নপত্র বাতিল। কুমিল্লা -৯ আসনের ১৩ জন প্রার্থীর মধ্যে ৮ জন প্রার্থীর মনোনয়ন বাতিল । কুমিল্লা-১০ আসনের ৯ জন প্রার্থীর মধ্যে ২ জন মনোনয়ন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল। কুমিল্লা-১১ আসনের ৮ জন প্রার্থীর মধ্যে ১ জনের মনোনয়নপত্র বাতিল।
এদিকে কুমিল্লা -১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার মোশাররফ হোসেন, খন্দকার মারুফ হোসেন, জামায়াতের মনিরুজ্জামান বাহলুল, কুমিল্লা -২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, জামায়াতের নাজিম উদ্দিন মোল্লা, স্বতন্ত্র প্রার্থী আব্দুল মতিন এবং কুমিল্লা -০৩ থেকে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, কুমিল্লা -৪ আসনে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, বিএনপির মনজুরুল আহসান মুন্সী, কুমিল্লা -৫ আসনে বিএনপি'র মোহাম্মদ জসিম উদ্দিন এবং জামাতের মোবারক হোসেন, কুমিল্লা ছয় আসনে বিএনপি মনোনীত মনিরুল হক চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী আমিনুর রশিদ ইয়াছিন এবং জামাতের কাজি দীন মোহাম্মদ, কুমিল্লা -৭ আসনে বিএনপির প্রার্থী রেদোয়ান আহমেদ, জামায়াতের প্রার্থী মাওলানা মোশারফ হোসেন, কুমিল্লা -৮ আসনে বিএনপির প্রার্থী জাকারিয়া তাহের এবং জামায়াতের প্রার্থী শফিকুল আলম হেলাল, কুমিল্লা -৯ আসনে বিএনপির মনোনয়ন প্রার্থী আবুল কালাম জামায়াতের প্রার্থী সরওয়ার উদ্দিন সিদ্দিকী, কুমিল্লা -১০ আসনে বিএনপির প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়া জামায়াতের ইয়াসির আরাফাত, কুমিল্লা -১১ আসনে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বিএনপির কামরুল হুদার প্রার্থীতা বৈধ ঘোষণা করে মনোনয়ন নিশ্চিত করেছে যাচাই বাছাই কমিটি।
মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে কুমিল্লা ৪ আসনের এনসিপির মনোনীত এমপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেন, প্রশাসনিক কর্মকর্তাদের অবস্থা দেখে মনে হচ্ছে তারা বিএনপির দিকে ঝুঁকে গিয়েছে । আমি বলবো তাদেরকে নিরপেক্ষভাবে কাজ করার জন্য । আগামী ১২ তারিখে শাপলাকলির বিজয় মিছিল করবো ইনশাআল্লাহ ।
কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মু. রেজা হাসান বলেন, ১০৭ জন প্রার্থীর মধ্যে ৭৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ এবং ৩১ জন প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়। এখনো পর্যন্ত নির্বাচনের পরিবেশ সুষ্ঠু নিরপেক্ষ আছে ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

