কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলার সন্দেহভাজন আসামি হাফিজুর রহমানকে আদালতে হাজির করা হয়েছে। সোমবার দুপুরে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতে হাজিরা শেষে তাকে পুনরায় কারাগারে নেয়া হয়।
কুমিল্লা কোর্ট পুলিশের পরিদর্শক মোহাম্মদ মামনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে চলতি বছরের ২২ এপ্রিল (বুধবার) সকালে রাজধানীর কেরানীগঞ্জের বাসা থেকে সন্দেহভাজন হিসেবে হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মমিনুল হকের আদালতে তোলা হয় তাকে। মামলার তদন্ত কর্মকর্তা ৭ দিনের রিমাণ্ড আবেদন করলে আদালত তিনদিনের রিমাণ্ড মঞ্জুর করেন।
গত ২৫ এপ্রিল রিমাণ্ড শুনানি শেষে তাকে আদালতে তোলা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সোমবার নিয়মিত হাজিরার অংশ হিসেবে তাকে আদালতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ঢাকার পরিদর্শক তরিকুল ইসলাম।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

