কুমিল্লা-৯ আসনে ১৩ জন প্রার্থীর মধ্যে ৮ জনের মনোনয়ন বাতিল

কুমিল্লা-৯ আসনে ১৩ জন প্রার্থীর মধ্যে ৮ জনের মনোনয়ন বাতিল

কুমিল্লা -৯ (নাঙ্গলকোট ও লালমাই) আসনে ১৩ জন প্রার্থীর মধ্যে ৮ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেছে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ।

শনিবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে কুমিল্লা জেলা রিটার্নিং অফিসার মুঃ রেজা হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

যে সকল প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হয়েছে তারা হলেন, বিএনপি থেকে নির্বাচিত সাবেক এমপি কর্নেল আনোয়ারুল আজিমের মেয়ে স্বতন্ত্র প্রার্থী সামিরা আজিম দোলা, বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় যুবদলের সাবেক শ্রমবিষয়ক সম্পাদক রশিদ আহমেদ হোসাইনী, খেলাফত মজলিসের প্রার্থী আব্দুল হক আমিনী, জাতীয় পার্টির পার্টি গোলাম মোস্তফা কামাল, স্বতন্ত্র প্রার্থী ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, স্বতন্ত্র প্রার্থী মোঃ মফিজুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মোঃ আবুল কাশেম, বাংলাদেশ খেলাফত মজলিস মাহবুবুর রহমান ।

কুমিল্লা -৯ আসনে বিএনপির মনোনয়ন প্রার্থী কেন্দ্রীয় বিএনপি'র শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম, কুমিল্লা দক্ষিন জেলা জামাতের সেক্রেটারি জামায়াতের প্রার্থী সরওয়ার উদ্দিন সিদ্দিকীর প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে ।

কুমিল্লা জেলা রিটার্নিং অফিসার মুঃ রেজা হাসান বলেন, কুমিল্লার ১১টি আসনে ৩১ জনের মনোনয়ন বাতিল, বৈধ ৭৬ জন । এর মধ্যে কুমিল্লা -৯ আসলে ১৩ জন প্রার্থীর মধ্যে ৮ জনের প্রার্থিতা বাতিল করা হয় ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন