ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়ন নিষিদ্ধ ঘোষিত
আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
রোববার গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ছয়টার দিকে নবীনগর থানার এএসআই নাঈম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তার নিজ গ্রাম বড়াইল থেকে তাকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে নবীনগর থানার ওসি মোরশেদ আলম চৌধুরী আমার দেশকে বলেন, জাকির হোসেনের বিরুদ্ধে জেলা সদরসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে এবং তিনি ওয়ারেন্ট ভুক্ত আসামি। জেলা সদরের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন।
ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল সোমবার সকালে আসামিকে আদালতে পাঠানো হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

