বিদ্যালয়ে ল্যাবে আগুন, ২৫ শিক্ষার্থী আহত

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

বিদ্যালয়ে ল্যাবে আগুন, ২৫ শিক্ষার্থী আহত

ব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞানাগারে শর্টসার্কিট থেকে আগুন লেগে যায়। এ সময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে অন্তত ২৫ জন শিক্ষার্থী আহত হয়েছে। বুধবার দুপুরে বিদ্যালয়ের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা জানায়, বিজ্ঞানাগারে গবেষণা চলার সময় হঠাৎ শর্ট সার্কিট থেকে আগুন ধরে গেলে তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে ২০ থেকে ২৫ জন শিক্ষার্থী আহত হয়। এদের মধ্যে সাতজন শিক্ষার্থীকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ডালী জানান, আহত শিক্ষার্থীদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তবে আগুনে কেউ দগ্ধ হয়নি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাহিদুল ইসলাম জানান, আগুন দ্রুত নিয়ন্ত্রণ করা হয়েছিল কিন্তু আতঙ্কের কারণে শিক্ষার্থীরা দৌড়াদৌড়ি করে আহত হয়।

ঘটনার পর জেলা প্রশাসক মো. দিদারুল আলম হাসপাতাল পরিদর্শন করেন এবং এ ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠনের কথা জানান। তিনি বলেন, কারও অবহেলা প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...