‘দেশের মাটিতে আ.লীগের পুনর্বাসন হবে না’

‘দেশের মাটিতে আ.লীগের পুনর্বাসন হবে না’

দেশের মাটিতে আওয়ামী লীগের পুনর্বাসন হবে না বলে মন্তব্য করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির মোহাম্মদ শাহজাহান।

তিনি বলেন, হাজারও শহীদের রক্তের বিনিময়ে আমরা ১৬ বছরের স্বৈরশাসন থেকে মুক্তি পেয়েছি। পেয়েছি নতুন বাংলাদেশ। এই স্বাধীনতাকে ভূলুণ্ঠিত করতে ভারতীয় তাঁবেদারদের আবারও পুনর্বাসন করতে গভীর ষড়যন্ত্র চলছে। এক শ্রেণির রাজনৈতিক নেতাসহ কুচক্রী মহল তাদের ফিরিয়ে আনার স্বপ্ন দেখছে।

বিজ্ঞাপন

শুক্রবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়ন জামায়াত আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

শাহজাহান বলেন, রাজনৈতিকভাবে ফ্যাসিস্ট হাসিনাকে টিকিয়ে রাখতে সর্বাত্মক চেষ্টা করছে ভারত। দলটি রাজনীতিতে আসতে চাইলে দুই হাজার শহীদের জীবন ফিরিয়ে দিতে হবে। তবে আওয়ামী লীগ রাজনীতি করবে কিনা, তা সিদ্ধান্ত নেবে জনগণ। তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

ইউনিয়ন জামায়াতের আমির শাহাব উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি কাজী রবিউল হোসেন রকির পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম পৌরসভা জামায়াতের সেক্রেটারি মোশারফ হোসেন অপেল, ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির কাজী শহিদুল ইসলাম, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা বেলাল মজুমদার প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন