আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নিরাপত্তার জন্য কামান দেওয়া লাগলে কামান দেব: রেঞ্জ ডিআইজি

চট্টগ্রাম ব্যুরো

নিরাপত্তার জন্য কামান দেওয়া লাগলে কামান দেব: রেঞ্জ ডিআইজি

চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আহসান হাবিব পলাশ বলেছেন, জঙ্গল সলিমপুরে নিরাপত্তা বিধানে কামান দেওয়া লাগলে কামান দেব৷ এখন থেকে জঙ্গল সলিমপুরে দুটি তল্লাশিচৌকি থাকবে। সেখানে প্রয়োজনীয় অস্ত্র থাকবে পুলিশের হাতে।

সোমবার দুপুরে জঙ্গল সলিমপুরের প্রবেশ মুখে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আহসান হাবীব পলাশ এসব কথা জানান।

বিজ্ঞাপন

তিনি জানান, সন্ত্রাসীদের ধরতে সোমবার সকাল ছয়টা থেকে জঙ্গল সলিমপুরে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও বিজিবির এই যৌথ অভিযান শুরু হয়। অভিযানে দুপুর পর্যন্ত ১৫ জনকে আটক করা হয়েছে। তবে আটক ব্যক্তিদের মধ্যে আলোচিত কোনো সন্ত্রাসী নেই। এমনকি র্যাব কর্মকর্তা হত্যা মামলার প্রধান আসামি ইয়াছিনকেও গ্রেপ্তার করা যায়নি। অভিযান শুরুর আগে বোরকা পরে তিনি পালিয়েছেন।

ডিআইজি আহসান হাবীব সাংবাদিকদের বলেন, ‘আমাদের অভিযান চলমান রয়েছে। অভিযানে র‍্যাব, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও এপিবিএনের ৩ হাজার ৫৭ জন সদস্য অংশ নিয়েছেন। সোমবার বিকেলে প্রথম দফার অভিযান শেষ হয়েছে। আমরা এখানে সোমবার ভোর থেকে কাজ করছি। আমাদের মূল ফোকাস ছিল এই বিশাল অংশে আমাদের অধিকার প্রতিষ্ঠা করা এবং আমরা সেটি করতে পেরেছি৷ আজ থেকে পুলিশ ও র‍্যাবের দুটি ক্যাম্প এখানে কাজ করবে।’ তিনি বলেন, ‘ক্যাম্পের নিরাপত্তাবিধানে যদি এখানে কামান দেওয়া লাগে, আমরা কামান দেব।’

আহসান হাবীব আরও বলেন, ‘আমরা বিভাগীয় কমিশনার ও প্রশাসনকে অনুরোধ করব, এই এলাকায় প্রশাসনের নেওয়া পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়ন করার জন্য। আপনারা এটি কল্পনাও করতে পারবেন না, আসলে এটি কত বড় এলাকা। আহসান হাবীব আরও বলেন, ‘আমরা বিভাগীয় কমিশনার ও প্রশাসনকে অনুরোধ করব, এই এলাকায় প্রশাসনের নেওয়া পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়ন করার জন্য। আপনারা এটি কল্পনাও করতে পারবেন না, আসলে এটি কত বড় এলাকা।’

জানা যায়, আলিনগর একটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। এছাড়াও ছিন্নমূল এলাকায় আরো একটি ক্যাম্প স্থাপন করা হয়েছে। এসব ক্যাম্প থেকে নিয়মিত তল্লাশি করবে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। একটি ক্যাম্পে থাকবে পুলিশ সদস্য অন্য ক্যাম্পে থাকবে র‍্যাব সদস্য।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন