ব্রাহ্মণবাড়িয়ায় ফল ব্যবসায়ী সায়দুর রহমান হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
বৃহস্পতিবার দুপুরে এ রায় ঘোষণা করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আয়েশা আক্তার সুমি।
দণ্ডিতরা হলেন- বাঞ্ছারামপুর উপজেলার বাহেরচর গ্রামের নজরুল ইসলামের ছেলে রাসেল মিয়া (২৬), একই গ্রামের আবদুল খালেকের ছেলে রিপন মিয়া (২৮) ও একই উপজেলার চর শিবপুর গ্রামের কবির মিয়ার ছেলে কাজল মিয়া (৪৫)।
আদালতের অতিরিক্ত পিপি মো. আজাদ মিয়া বলেন, ২০১৯ সালে ২৯ সেপ্টেম্বর বাড়ি ফেরার পথে বাঞ্ছারামপুরের কড়ইকান্দির ফেরিঘাট এলাকায় সায়দুরকে হত্যা করেন প্রতিপক্ষের লোকজন। পরদিন মেঘরা নদীর তীর থেকে তার লাশ উদ্ধার করেন স্বজনরা। এ ঘটনায় একই বছরের ১ অক্টোবর মামলা করেন নিহতের বোনজামাই লোকমান মিয়া। দীর্ঘ শুনানি শেষে আজ এ রায় দেন বিচারক।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

