অগ্নিকাণ্ডের ঘটনা

টুপটুপ রিসোর্টের মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা

টুপটুপ রিসোর্টের মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা
ছবি: আমার দেশ

কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের ঘটনায় মালিক তানভীর আহমদকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের হয়েছে। রিসোর্টটির ম্যানেজার মোহাম্মদ সুমনকেও মামলার আসামি করা হয়েছে। তবে মোট কতজনকে এই মামলার আসামি করা হয়েছে তা জানা যায়নি। শনিবার রাতে এ মামলা দায়ের করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার।

উখিয়া থানার পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ হেফাজতে থাকা ম্যানেজার সুমনকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

গতকাল শনিবার সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত টুপটুপ রিসোর্টে আগুন লাগে। পরে এদিন বিকেল সাড়ে ৩টার দিকে ঘটনাস্থল থেকে ম্যানেজারকে আটক করে পুলিশ। এরপর তাকে উখিয়া থানা হেফাজতে নেওয়া হয়।

পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান বলেন, ‘অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্ত ছাড়া নিশ্চিতভাবে বলা যাবে না। পুঙ্খানুপুঙ্খ তদন্তের পরই আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হবে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন