পথচারীদের ইফতার করান ছাত্রদল নেতা সৈকত

পথচারীদের ইফতার করান ছাত্রদল নেতা সৈকত

লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম সৈকতের আয়োজনে প্রতিদিন ইফতার করেন শতাধিক পথচারী।

শহরের আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন মডেল মসজিদ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। জাহিদুল লক্ষ্মীপুর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।

বিজ্ঞাপন

জাহিদুল বলেন, ছাত্রদল একটি মানবিক সংগঠন। রমজানে পথচারীদের ইফতার করানোর জন্যই আমার এ আয়োজন। এতে সার্বিক সহযোগিতা করছে পৌর ছাত্রদল। প্রতিদিন এখানে ইফতার করেন শতাধিক পথচারী। পুরো রমজান মাসজুড়ে এ কার্যক্রম চলমান থাকবে।

ইফতার করতে আসা কয়েকজন পথচারী বলেন, অনেকেই সময়মতো নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারেন না। এ আয়োজনের কারণে স্বস্তিতে ইফতার করতে পারছেন তারা। এছাড়া রিকশাচালকদেরও সুবিধা হচ্ছে।

পৌর ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ বলেন, সৈকতের এমন উদ্যোগ প্রশংসনীয়। তার এ কার্যক্রমকে আমরা সাধুবাদ জানাই। তার জন্য পৌর ছাত্রদলের সহযোগিতা থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন