চাঁদপুরে ৫ হাজার পরিবারে কোরবানির মাংস পৌঁছে দিল জামায়াতের নেতা-কর্মীরা। ঈদুল আজহা উপলক্ষ্যে যেসব পরিবার কোরবানি দিতে পারেনি, সেসব পরিবারে কোরবানির মাংস পৌঁছে দিয়েছে তারা।
জেলা জামায়াতের আওতাধীন পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আল্লাহর নামে শতাধিক পশু কোরবানি দিয়ে এসব পরিবারে মাংস বিতরণ করা হয়।
শুক্রবার দুপুরে চাঁদপুর জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি ও পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট শাহজাহান খান এসব তথ্য জানান।
বৃহস্পতিবার বিকেলে শহরের নিউ ট্রাক রোড আল-আমিন মডেল মাদরাসা ক্যাম্পাসে কোরবানির মাংস অসহায় পরিবারের সদস্যদের হাতে তুলে দিয়ে কার্যক্রম শুরু করেন জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়জী।
এ সময় শহর জামায়াতের আমির অ্যাডভোকেট শাহাজাহন খান, সেক্রেটারি শেখ বেলায়েত হোসেন, জয়েন্ট সেক্রেটারি মো. সবুজ খান, জামায়াত নেতা অ্যাড. শেখ আবুল খায়ের মো. সালেহ, সমাজসেবক আব্দুর শুক্কুর মাস্তান, ওয়ার্ড জামায়াত সভাপতি গোলাম মাওলাসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এই দিন এই মাদরাসা ক্যাম্পাসে শহর জামায়াতের উদ্যোগে ১০ লাখ টাকায় ক্রয় করা ৭টি ষাঁড় কোরবানি করা হয়। এসব কোরবানির মাংস শহরে কোরবানি দিতে না পারা ৫ শতাধিক পরিবারে পৌঁছে দেয় স্বেচ্ছাসেবীরা।
চাঁদপুর শহর জামায়াতের আমির অ্যাডভোকেট শাহাজাহন খান বলেন, সংগঠনের পক্ষ থেকে এসব পশু আল্লাহর নামে কোরবানি দেওয়া হয়েছে। আমাদের স্বেচ্ছাসেবীরা অসহায় পরিবারগুলোর ঘরে সন্ধ্যার মধ্যে মাংস পৌঁছে দিয়েছে।
চাঁদপুর জেলা জামায়াতের আমির এই বিষয়ে বলেন, ‘বহু বছর থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী এই কাজটি করে আসছে। যেসব পরিবার নানা কারণে কোরবানি দেওয়ার সামর্থ রাখেনি। তাদের এই কোরবানির মাংস পৌঁছে দেওয়া হয়েছে। সংগঠনের ব্যবস্থাপনায় পুরো জেলায় শতাধিক পশু আল্লাহর নামে কোরবানি করা হয়।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

