সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, জিলেট ব্লেড, চকলেট, ললিপপ ও বাজি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২ লাখ ৮০ হাজার ৯২০ টাকা।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ফুলগাজী উপজেলায় অভিযান চালিয়ে এসব পণ্য আটক করে।
বিজিবি সূত্রে জানা যায়, সোনাপুর বিওপির বিশেষ টহলদল সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালায়। এ সময় সীমান্ত থেকে বাংলাদেশের অভ্যন্তরে ১০০ গজ দূরে মনতলা কবরস্থান এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, জিলেট ব্লেড, চকলেট, ললিপপ ও বাজি উদ্ধার করা হয়।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বলেন, ‘জব্দ করা মালামাল বিধি মোতাবেক কাস্টমসে জমা করা হবে।’
তিনি আরও জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

