বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমানের জানাজা অনুষ্ঠিত

বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমানের জানাজা অনুষ্ঠিত

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের নামাজে জানাজা শুক্রবার বাদ জুমা চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে অনুষ্ঠিত হয়েছে।

বেলা দুইটার পর জানাজা শুরু হয়। জানাজায় অংশ নিতে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে আশপাশের রাস্তাজুড়েও মানুষ সমবেত হন।

বিজ্ঞাপন

জানাজার আগে প্রয়াত নেতার রাজনৈতিক জীবন ও অবদান স্মরণ করে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, "তিনি আমাদের প্রিয় নেতা, একজন পরিপূর্ণ রাজনীতিবিদ। ছাত্র জীবন থেকে শুরু করে আমৃত্যু রাজনীতির পটপরিবর্তনে তিনি কখনো দমে যাননি। চট্টগ্রামের উন্নয়নে তার ভূমিকা অনস্বীকার্য। কর্ণফুলী ব্রিজ, চট্টগ্রাম শিক্ষা বোর্ড, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তিনি অবদান রেখেছেন।"

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, "নোমান ভাই ছিলেন একজন রাজনৈতিক অভিভাবক। রাজনীতিকদের তিনি পরিবার মনে করে খোঁজখবর রাখতেন এবং দলমত নির্বিশেষে সবার কাছে গ্রহণযোগ্য ছিলেন।"

জামায়াতে ইসলামীর আমির শাহজাহান চৌধুরী বলেন, "আবদুল্লাহ আল নোমান মেহনতি মানুষের ভাগ্যোন্নয়নে আদর্শিক জায়গা থেকে কাজ করে গেছেন।"

Noman.

এছাড়া আরও বক্তব্য দেন বিএনপির চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক গোলাম আকবর খন্দকার, মহানগর আহ্বায়ক এরশাদ উল্লাহ।

জানাজার শেষ বক্তব্যে প্রয়াত নেতার ছেলে সাঈদ আল নোমান তুর্য্য তার বাবার স্মৃতিচারণ করেন।

জানাজা শেষে চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের নেতৃত্বে গার্ড অব অনার প্রদান করা হয়। এর আগে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কফিনে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

উল্লেখ্য, আবদুল্লাহ আল নোমান গত ২৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) ভোর ৬টায় রাজধানীতে ইন্তেকাল করেন । তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন