আবারো সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: মো. শাহজাহান

আবারো সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: মো. শাহজাহান

বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মতো আমাদের সবাইকে আবারো ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্রকে গড়ে তুলতে হবে।

বুধবার সন্ধ্যায় জেলা শহরে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, তবে আমি মনে করি এ মতপার্থক্য দূর করে আমাদের ঐক্যবদ্ধ হওয়া খুব একটা কঠিন বিষয় না। তাই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মতো আমাদের সবাইকে আবারও ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্রকে গড়ে তুলতে হবে। রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্বকে আরো সুসংগঠিত করার জন্য এবং আধিপত্যবাদ থেকে দেশের জনগণকে রক্ষা করার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। তখনই এ রাষ্ট্র প্রকৃতপক্ষে জনগণের হবে।

নোয়াখালী জেলা বিএনপি আয়োজিত সভায় মোহাম্মদ শাহজাহান আরো বলেন, বিএনপি কখনও ক্ষমতার রাজনীতি করে না। বিএনপি জনগণের সাথে আছে। আওয়ামী বিরোধী আন্দোলনে আমাদের দলের নেতাকর্মীরাও কম রক্ত দেয়নি। আমরা এ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, আহত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি আমরা দায়বদ্ধ। আমাদের দল শাসক হতে চায় না, সেবক হতে চায়। তাই আমরা চাই সুষ্ঠু একটা নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হোক। যে নির্বাচনে ছোট-বড় সকল দল অংশগ্রহণ করবে। এটা নিয়ে ভুল-বোঝাবুঝির কোনো অবকাশ নেই।

এ সময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, কৃষক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন