চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদালের আঘাতে নুরহাবা (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী সলিম উদ্দিনকে (৩০) আটক করেছে পুলিশ।
বুধবার সকালে দোহাজারী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, সকালে পুকুরপাড়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সলিম উদ্দিন কোদাল দিয়ে নুরহাবাকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে দোহাজারী হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চন্দনাইশ থানার ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার জানান, নিহতের স্বামীকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

