পিকআপ খাদে পড়ে পুলিশ-আসামিসহ আহত ৫

 পিকআপ খাদে পড়ে পুলিশ-আসামিসহ আহত ৫
ছবি: আমার দেশ

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিন পুলিশ সদস্য ও দুই আসামিসহ পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে জেলার বিজয়নগর উপজেলার মনিপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

দুর্ঘটনায় আহতরা হলেন, কনস্টেবল মো. মোস্তফা (৩০), মো. জুম্মান (৩০) ও পিকআপ ভ্যানটির চালক নায়েক তোফায়েল আহমেদ (৪২)। এছাড়াও দুর্ঘটনায় আহত হন মাদক মামলায় রিমান্ডের আসামী মহন মিয়া (৪৫) ও পারিবারিক মামলার আসামি রুজিনা বেগম (৩৫)। তাদের দুজনের বাড়ি বিজয়নগর উপজেলায়।

বিজ্ঞাপন

অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম জানান, দুপুরে বিজয়নগর থানা থেকে দুজন আসামি নিয়ে পুলিশের একটি পিকআপ ভ্যান ব্রাহ্মণবাড়িয়া আদালতে যাচ্ছিল। পথিমধ্যে মণিপুর এলাকায় পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় স্থানীয়রা ও পুলিশ আহতদের দ্রুত উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। আহতরা চিকিৎসাধীন রয়েছে। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন