কুমিল্লার তিতাসে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার মৌটুপী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- উপজেলার মজিদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাগর মিয়া ও একই ইউনিয়নের মৌটুপী গ্রামের রুকন উদ্দিনের ছেলে মাদক ব্যবসায়ী সুজন।
বিজ্ঞাপন
তিতাস থানার ওসি মোহাম্মদ মামুনুর রশীদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মৌটুপী এলাকায় অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। রোববার সকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

