রোহিঙ্গা সংকটের বর্তমান পরিস্থিতি ও আশ্রয়শিবিরে বসবাসরত মানুষের জীবনযাত্রা সরেজমিনে পর্যবেক্ষণ করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা।
বৃহস্পতিবার কক্সবাজারের উখিয়া উপজেলার বিভিন্ন রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেন তারা। এ সময় রোহিঙ্গাদের জীবনযাত্রা, তাদের বিভিন্ন সমস্যা ও অভিজ্ঞতা সম্পর্কে খোঁজখবর নেন কমিটির সদস্যরা।
পরিদর্শনের অংশ হিসেবে তারা ৬ নম্বর ক্যাম্পের রোহাং হেরিটেজ সেন্টার, ৯ নম্বর ক্যাম্পের টার্কিশ হাসপাতাল এবং ৪ নম্বর ক্যাম্পের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) খাদ্য বিতরণকেন্দ্র ঘুরে দেখেন।
এ ছাড়া রোহিঙ্গা যুবক ও নারীদের সঙ্গে মতবিনিময় করেন তারা। এ সময় রোহিঙ্গারা নিজেদের নানা সমস্যা ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী। কমিটির অন্য সদস্যদের মধ্যে ছিলেন সংসদ সদস্য এস কে আজিজুল বারী, সাঈদ আল নোমান, সানজিদা ইসলাম ও মীর আহমাদ বিন কাসেম। এ ছাড়া উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

