মাটিরাঙ্গায় ৪ ডাকাত গ্রেপ্তার, লুণ্ঠিত মালামাল উদ্ধার

মাটিরাঙ্গায় ৪ ডাকাত গ্রেপ্তার, লুণ্ঠিত মালামাল উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এক ব্যবসায়ীর ২০ লাখ টাকা ডাকাতির ঘটনার সাত দিনের মধ্যে চার ডাকাতকে গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধার করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ।

বিজ্ঞাপন

সোমবার দুপুরে মাটিরাঙ্গা থানা পুলিশ জানায়, রোববার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। গত ১২ অক্টোবর ওই ডাকাতির ঘটনা ঘটে।

এ অভিযানে চার ডাকাতকে গ্রেপ্তারের পাশাপাশি ডাকাতির কাজে ব্যবহৃত দুটি দেশীয় অস্ত্র, ছুরি, বিভিন্ন মালামাল, তিনটি মোটরসাইকেল, ছয়টি মোবাইল ফোন ও নগদ ৫৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন—মাটিরাঙ্গার বেলছড়ির আমবাগান এলাকার ফরিদ মিয়ার ছেলে মো. আলী হোসেন, মৃত নুরুল আলমের ছেলে ইউসুফ মিয়া (নয়ন), আব্দুল হালিমের ছেলে আবু মুছা এবং মাটিরাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পলাশপুর এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে নোমান ইসলাম রাব্বি।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন জানান, ডাকাতির ঘটনার আসামিদের মাটিরাঙ্গার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য কার্যক্রম তদন্তাধীন রয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন