ফেনীতে আওয়ামী লীগ নেতাকে সঙ্গে নিয়ে বিএনপির এক কর্মীকে পিটিয়ে হত্যা করেছে দলীয় প্রতিপক্ষরা। বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় জেলার দাগনভূঞা উপজেলার একটি প্রাইভেট হাসপাতালে মৃত্যু হয় বিএনপির ওই কর্মীর।
নিহতর নাম বেলাল হোসেন (৫০)। তিনি উপজেলা পূর্বচন্দ্রপুর মডেল ইউনিয়ন প্রতাপপুর গ্রামের খলিল ভূইয়া বাড়ির বাসিন্দা ও বিএনপির কর্মীর ছিলেন।
নিহতের মেয়ে সুমাইয়া আক্তার জানান, স্থানীয় আবদুল গফুরের ছেলে বিএনপি কর্মী খুরশীদ আলমের সঙ্গে পূর্ব বিরোধের জের ধরে গত সোমবার (২৪ ফেব্রুয়ারি) তার পিতাকে পিটিয়ে মারাত্মক আহত করে খুরশীদ ও তার ভাই মজিবুল হক মজন এবং মজনের ছেলে বিপ্লবসহ একই এলাকার শাহ আলমের ছেলে আওয়ামী লীগ নেতা সামছুদ্দিন। পরে ওইদিন আহত বেলালকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলেও প্রাথমিক চিকিৎসা শেষে পরদিন মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বাড়ি নিয়ে যায় স্বজনরা।
বুধবার বিকেলে অবস্থার অবনতি দেখে পুনরায় দাগনভূঞা পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে ৮টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তিনি। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
দাগনভূঞা থানার ওসি বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের শরীরে অনেকগুলো আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

