ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে সরাইলে বিক্ষোভ ও মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে সরাইলে বিক্ষোভ ও মানববন্ধন

ভারতে মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টায় অরুয়াইল সিএনজি স্টেশন এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে অরুয়াইল ও পাকশিমুল ইউনিয়নের সর্বস্তরের তৌহিদি জনতা অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, ভারতে মুসলিমদের নাগরিকত্ব হরণ, ঘরবাড়ি, দোকানপাট, মসজিদ-মাদরাসা ভাঙচুর, বুলডোজার দিয়ে উচ্ছেদ, সীমান্ত হত্যা ও সহিংসতার ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এসব নির্যাতন ও সহিংসতা অবিলম্বে বন্ধের দাবি জানান তারা।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ধর্মীয় সংখ্যালঘু মুসলিমদের ওপর দমন-পীড়ন মানবাধিকারের চরম লঙ্ঘন। আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

মাওলানা আব্দুল মালেকের সভাপতিত্বে এবং মাওলানা ডা. এম এ মামুনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন অরুয়াইল বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মামুনুর রশিদ, রানীদিয়া মাদরাসার মোহতামিম মাওলানা বরকত উল্লাহ, মাওলানা হোসাইন আহমদ, দামাউড়া মাদরাসার নায়েবে মোহতামিম মাওলানা শরিফুল ইসলাম, সালমা মানিক মাদরাসার মোহতামিম মাওলানা কেফায়েতুল্লাহ, পাকশিমুল মাদরাসার নায়েবে মোহতামিম মাওলানা ফয়জুল্লাহ খোরশেদী, ভুঁইশ্বর মাদরাসার মাওলানা শফিউল্লাহ, মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, অরুয়াইল ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীদের নেতা গোপাল চন্দ্র গোপ মাস্টার, বাংলাদেশ খেলাফত মজলিস অরুয়াইল শাখার নেতা মো. রমিজ উদ্দিন (রাজ) ও মো. সিব্বির আহমেদ।

এছাড়াও অরুয়াইল ও পাকশিমুল ইউনিয়নের বহু আলেম-ওলামা, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে অংশ নেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন