বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সহযোগিতায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনের অংশ হিসেবে চাঁদপুরে জেলা প্রশাসক কাপ সাঁতার প্রতিযোগিতা এবং প্রীতি ওয়াটারপোলো ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় চাঁদপুর শহরের অঙ্গীকার পাদদেশের লেকে এ প্রতিযোগিতা উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ মহসীন উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহিন, জেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ শাজাহান মিয়া, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বিশিষ্ট সাঁতার প্রশিক্ষক মজিবুর রহমান, চাঁদপুর সদর উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বিশিষ্ট সাঁতারু মো. সানাউল্লাহ খান প্রমুখ।
প্রতিযোগিতায় ৯টি গ্রুপে ১৬২ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাঁতারু, ক্রীড়া সংগঠকগণ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

