ইলেকট্রিক করাত নিয়ন্ত্রণ হারিয়ে গলায় আঘাত, শ্রমিক নিহত

কুমিল্লা প্রতিনিধি

ইলেকট্রিক করাত নিয়ন্ত্রণ হারিয়ে গলায় আঘাত, শ্রমিক নিহত

কুমিল্লার বুড়িচং উপজেলায় গাছ কাটার সময় ইলেকট্রিক করাত নিয়ন্ত্রণ হারিয়ে গলায় আঘাতে মো. মোস্তাক মিয়া (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

শনিবার বেলা ১১টার দিকে জগৎপুর পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ দুর্ঘটনা ঘটে।

মোস্তাক মিয়া বুড়িচং পৌরসভার জগৎপুর গ্রামের আবদুস ছামাদ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গাছ কাটার সময় ইলেকট্রিক করাতের নিয়ন্ত্রণ হারিয়ে গলার বেশির ভাগ অংশ কেটে যায়।

তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিউটি ডাক্তার ডা. মো. জাহিদ হাসান জানান, ইলেকট্রিক করাতের আঘাতে তার গলার বেশির ভাগ অংশ কেটে যায়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লুৎফুর রহমান বলেন, খবর পেয়ে হাসপাতালে গিয়ে লাশ দেখেছি। ঘটনাস্থল পরিদর্শন করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন