প্রজ্ঞাপনকে উপেক্ষা করে ডিজিটাল ল্যাবে ‘শেখ রাসেল’ বহাল

জেলা প্রতিনিধি, কুমিল্লা উত্তর

প্রজ্ঞাপনকে উপেক্ষা করে ডিজিটাল ল্যাবে ‘শেখ রাসেল’ বহাল

কুমিল্লা আদর্শ সদর উপজেলায় প্রজ্ঞাপন উপেক্ষা করে ডিজিটাল ল্যাবে ‘শেখ রাসেল’ নাম বহাল রেখেছেন প্রধান শিক্ষক। উপজেলার আমড়াতলী ইউনিয়নের পালপাড়ায় আছিয়া গনি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ নাম বহাল রাখেন মনিরুল আলম বাবুল।

বিজ্ঞাপন

গত বছরের ৭ অক্টোবর সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের নাম পরিবর্তন করে আইসিটিডি নামকরণের জন্য প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। প্রজ্ঞাপন জারি ৬ মাস হয়েছে। ৬ মাস পার হলেও নাম পরিবর্তন করা হয়নি, আছিয়া গনি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবের নাম।

সরেজমিনে দেখা গেছে, শেখ রাসেল ডিজিটাল ল্যাবের পাশে আরো একটি দেয়ালে নাম রয়েছে কুমিল্লার সাবেক এমপি বাহারের। স্বৈরাচার শেখ হাসিনার পদত্যাগের পর দেশ ছেড়ে পালিয়েছেন বাহার। দেশ ছেড়ে পালানোর পরও তার নামের ফলকটি দেয়ালে থাকায় ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা ।

কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী আব্দুল কাদের বলেন, আওয়ামী লীগের দোসরদের নাম কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে থাকতে পারে না। নাম থাকার প্রশ্নই উঠে না। আমি কর্তৃপক্ষের সাথে কথা বলব।

এই বিষয়ে আছিয়া গনি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল আলম বাবুল বলেন, শেখ রাসেল ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি বাহাউদ্দিন বাহার এর নাম দেয়ালে রয়েছে। নাম গুলো মুছে ফেলব।

কুমিল্লা আদর্শ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ জালাল বলেন, সকল শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের নাম পরিবর্তন করে আইসিটিডি ল্যাব নামকরণ করার জন্য প্রজ্ঞাপন জারি করা হয়েছে। উনি কেন নাম পরিবর্তন করেনি। আমি ব্যবস্থা নিব।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...