চট্টগ্রামে পুকুরে মিলল অজ্ঞাত যুবকের লাশ

চট্টগ্রামে পুকুরে মিলল অজ্ঞাত যুবকের লাশ

চট্টগ্রামের বাঁশখালীতে পুকুর থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি।

মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলার খানখানাবাদ ইউনিয়নের পশ্চিম রায়ছটা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মজনু মিয়া বলেন, রায়ছটা এলাকার চৌধুরী বাড়ির পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে লাশটি উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন