কুমিল্লায় ১ কোটি ২৪ লাখ ১২ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে আটক করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।
গতকাল সকাল ১১টায় কুমিল্লা আদর্শ সদর উপজেলা আমড়াতলী ইউনিয়নের নন্দিবাজার এলাকা থেকে এসব অবৈধ মালামাল জব্দ করা হয়।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সূত্রে জানা যায়, বিজিবি বৃহস্পতিবার সকালে আন্তসীমান্ত অপরাধ দমন এবং চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। কুমিল্লা জেলার সদর উপজেলার আওতাধীন কটক বাজার পোস্টের বিশেষ টহল দল সীমান্তের শূন্য লাইন থেকে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নন্দি বাজার নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ৩১ হাজার ৩০ পিস ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে আটক করে। যার মূল্য ১ কোটি ২৪ লাখ ১২ হাজার টাকা।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানায়, জব্দকৃত ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে বিধি মোতাবেক কাস্টমসে জমা করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

