আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জিয়া স্মৃতি জাদুঘরের ভূমিকম্প ঝুঁকি দূর করতে উদ্যোগ নেবেন অর্থমন্ত্রী

চট্টগ্রাম ব্যুরো

জিয়া স্মৃতি জাদুঘরের ভূমিকম্প ঝুঁকি দূর করতে উদ্যোগ নেবেন অর্থমন্ত্রী

চট্টগ্রাম সার্কিট হাউস এলাকার ঐতিহাসিক ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ স্থাপনা জিয়া স্মৃতি জাদুঘর শুক্রবার দুপুরে পরিদর্শন করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, স্থাপনাটির কাঠামোগত নিরাপত্তা নিয়ে দীর্ঘদিনের একটি শঙ্কা রয়েছে, যা দ্রুত সমাধান করা জরুরি।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, এ জায়গাটির নিচে ভারী ভূমিকম্প হলে বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে—এ নিয়ে একটি ‘থ্রেড’ বহু দিন ধরেই আলোচনায় আছে। এখানে ইমিডিয়েটরি স্ট্রাকচারের কিছু দুর্বলতা আছে, যেগুলো এখনই সমাধান করা প্রয়োজন। বিষয়টি আমি সংস্কৃতি মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে জানাব।

তিনি আরো বলেন, আপনারা জানেন, এখানেই স্বাধীনতার ঘোষক মৃত্যুবরণ করেছেন। সেই দিক দিয়ে স্থানটির ঐতিহাসিক মূল্য অসীম। তাই জাদুঘরের নিরাপত্তা, সংরক্ষণ ও আধুনিকায়ন—সবই অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা উচিত।

পরিদর্শনের সময় মন্ত্রী বলেন, এটি সাধারণ কোনো ভবন নয়—দেশের ইতিহাসের একটি অত্যন্ত স্পর্শকাতর অধ্যায় এই জায়গার সঙ্গে জড়িত। তাই এর সংরক্ষণ, ভূমিকম্প সহনীয়তা এবং পর্যটনবান্ধব আধুনিকায়ন—সবই সংস্কৃতি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনায় অগ্রাধিকার পাবে।

তিনি আরো জানান, জাদুঘরের আর্কাইভ, প্রদর্শনী ও ডিজিটাল সংরক্ষণব্যবস্থাও আরও আধুনিক করা উচিত। প্রয়োজনে নতুন ভবন বা সহায়ক কাঠামো নির্মাণের বিষয়েও আলোচনা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন