চৌদ্দগ্রামে বিজিবির অভিযানে ৮৯ কেজি গাঁজাসহ মদ উদ্ধার

চৌদ্দগ্রামে বিজিবির অভিযানে ৮৯ কেজি গাঁজাসহ মদ উদ্ধার

কুমিল্লার চৌদ্দগ্রামে একটি হাইয়েস মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে প্রায় ৯০ কেজি গাঁজা ও ৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়।

বিজ্ঞাপন

সোমবার ভোরে উপজেলার সীমান্তবর্তী গাংরা এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৬টার দিকে গীতবাড়ি বিওপির একটি টহল দল চৌদ্দগ্রাম উপজেলার সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্তের প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গাংরা এলাকায় একটি সন্দেহভাজন হাইয়েস মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে মাইক্রোবাসটি থেকে ৮৯ দশমিক ৮ কেজি গাঁজা এবং ৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পরে মাদক পরিবহনে ব্যবহৃত হাইয়েস মাইক্রোবাসটি জব্দ করে বিজিবি।

বিজিবি আরো জানায়, উদ্ধার করা মাদকদ্রব্য ও জব্দ করা মাইক্রোবাসটি পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য চৌদ্দগ্রাম থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন