চকরিয়ায় ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন

চকরিয়ায় ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন

কক্সবাজারের চকরিয়ায় বসতভিটার সীমানা বিরোধ নিয়ে ভাতিজার ছুরিকাঘাতে খুন হয়েছেন চাচা হারুন-অর রশীদ (৪৫)।

বিজ্ঞাপন

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নে ৭ নম্বর ওয়ার্ডের ফুলতলা খাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হারুন অর রশীদ ওই এলাকার ছাবের আহমদের ছেলে। তিনি পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক ছিলেন।

নিহতের ভাগিনা মোহাম্মদ কাজল জানান, আমার মামা হারুন অর রশীদ পৈত্রিক বসতভিটার জমিতে নতুন বাড়ি নির্মান করছেন। বাড়ির সীমানা নিয়ে বড় ভাই শেখ আহামদের সাথে তার বিরোধ রয়েছে। শনিবার সকালে বাড়ির নির্মাণ কাজ করার সময় শেখ আহামদ তাতে বাধা দেন। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে বড় ভাই শেখ আহমদের ছেলে মোহাম্মদ খোকা অতর্কিত এসে চাচা হারুনের বুকে উপর্যোপুরি ছুরিকাঘাত করে। এ সময় গুরুতর আহত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক হারুন অর রশীদকে মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আরাকান লাশে উদ্ধারের পর লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। এ সময় নিহতের বুকের বামপাশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, জমির সীমানা বিরোধ নিয়ে এ হতাকান্ডের ঘটনা ঘটেছে বলে শুনেছি। মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। পরে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে থানা পুলিশের একাধিক টীম মাঠে রয়েছে বলেও জানান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...