অটোরিকশাকে ধাক্কা দিয়ে পুকুরে পড়ল লরি, নিহত ২

উপজেলা প্রতিনিধি, চান্দিনা (কুমিল্লা)

অটোরিকশাকে ধাক্কা দিয়ে পুকুরে পড়ল লরি, নিহত ২
ছবি: আমার দেশ

‎কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিয়ে পুকুরে পড়ে গেছে একটি লরি। এ ঘটনায় সিএনজি চালক ও ১ যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন।

‎বুধবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

‎নিহতরা হলেন, সিএনজি চালক হানিফ মিয়া (৩৫) ও লাবিব হোসেন (১৫)। আহত সজীব হোসেন (২৪) একই উপজেলার দাঁড়িয়াপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তিনি নিহত লাবিবের মামাতো ভাই।

‎ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জাকির শিকদার জানান, বৃষ্টির মধ্যে মাধাইয়া থেকে ছেড়ে আসা সিএনজি অটোরিকশা নূরীতলা এলাকায় পৌঁছালে চট্টগ্রামমুখী একটি লরি পেছন থেকে ধাক্কা দেয়। এতে সিএনজিসহ লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়।

‎এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন