উখিয়া বিএনপির দুই নেতা বহিষ্কার

উখিয়া বিএনপির দুই নেতা বহিষ্কার

কক্সবাজার উখিয়ায় বিএনপির আহসান উল্লাহ ও সাইফুর রহমান সিকদার নামের দুই নেতাকে দলে শৃঙ্খলা পরিপন্হী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞাপন

কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে , দলের নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি উখিয়া উপজেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন উত্তর শাখার সদস্য আহসান উল্লাহ

এবং সাবেক যুব বিষয়ক সম্পাদক সাইফুর রহমান সিকদারকে প্রাথমিক সদস্যসহ দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। কক্সবাজার জেলা বিএনপির এই সিদ্ধান্ত আজ থেকে কার্যকর করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন