চট্টগ্রামের আনোয়ারায় ঘরের রান্নার চুলায় বসানো গরম পানিতে ঝলসে ৬ দিনপর চিকিৎসাধীন অবস্থায় হামিম বিন হোসেন (৫) নামের ৫ বছরের একশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (২ মে) ভোররাত ৩ টার দিকে ঢাকার জাতীয় বার্ন-ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
নিহত শিশু হামিম বিন হোসেন উপজেলার রায়পুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড মালিপারা গ্রামের সৌদি প্রবাসী মোহাম্মদ হোসেনের একমাত্র ছেলে। প্রবাসী মোহাম্মদ হোসেনের ২ মেয়ে ১ ছেলের মধ্যে হামিম বিন হোসেন সবার ছোট।
শিশু হামিমের মামাতো ভাই মো. কুতুব উদ্দিন বলেন, গত ২৭ এপ্রিল সোমবার সন্ধ্যা ৭টায় রান্না ঘরের চুলা থেকে অসাবধানতা বসত চুলায় বসানো গরম পানিতে পড়ে শিশু হামিমের শরীর ঝলসে যায়। পরিবারের লোকজন প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য বার্ন হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর ৩টায় হামিম মারা যায়।
তিনি আরো বলেন, হামিমের দুর্ঘটনার খবর শুনে তার বাবা মো. হোসেন দুর্ঘটনার পরের দিনই সৌদি আরব থেকে দেশে চলে আসেন। একমাত্র ছেলেকে হারিয়ে পুরো পরিবারে শোকেরছায়া নেমে আসে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

