অসুস্থ বাদশার ঘর মেরামতে সহায়তা দিল জামায়াত

অসুস্থ বাদশার ঘর মেরামতে সহায়তা দিল জামায়াত

চট্টগ্রামের রাউজান উপজেলার বিনাজুরী ইউনিয়নের দক্ষিণ লেলাংগারা গ্রামের জামুয়াইন মাদালিয়ার বাড়ির বাসিন্দা মনিরুল ইসলাম বাদশা। দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন তিনি। এরই মধ্যে সাম্প্রতিক বন্যায় তার বসতঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফলে পরিবার নিয়ে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছিলেন তিনি।

বিজ্ঞাপন

বাদশার দুরবস্থার বিষয়টি নজরে আসে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাউজান উপজেলা নেতৃবৃন্দের। তার দুর্ভোগ লাঘবে নতুনভাবে ঘর নির্মাণের জন্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছে সংগঠনটি।

মঙ্গলবার বিকেলে রাউজান উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ বাদশার বাড়িতে গিয়ে গৃহনির্মাণ সামগ্রী তার হাতে তুলে দেন। এ সময় তারা ভবিষ্যতেও তার পাশে থাকার আশ্বাস দেন।

গৃহনির্মাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাউজান উপজেলা আমির শাহজাহান মঞ্জু, সেক্রেটারি জেনারেল মো. রিদুয়ান শাহ, ইসলামী ছাত্রশিবির রাউজান উপজেলা সভাপতি মু. শাহজালাল, জামায়াতের ডাবুয়া ইউনিয়ন সভাপতি জিয়াউদ্দিন নিজাম চৌধুরী, নোয়াজিষপুর ইউনিয়ন সেক্রেটারি আব্দুল্লাহ আল হারুন, পৌরসভা টিম সদস্য মোহাম্মদ ইউছুফ, পূর্ব গুজরা ১ নম্বর ওয়ার্ড সভাপতি নজরুল ইসলাম, সেক্রেটারি মু. আলমগীর, রাউজান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সভাপতি হাফেজ মো. আরাফাত ও মোহাম্মদ ইব্রাহিমসহ অনেকে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন অসুস্থ থাকা মনিরুল ইসলাম বাদশার ঘর ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিবারটি মানবেতর জীবনযাপন করছিল। গৃহনির্মাণ সামগ্রী পেয়ে তিনি ও তার পরিবার স্বস্তি প্রকাশ করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন