‘আমি প্রেসিডেন্ট, আমাকে নিতে হলে ওসিকে আসতে হবে’

‘আমি প্রেসিডেন্ট, আমাকে নিতে হলে ওসিকে আসতে হবে’

পুলিশের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণের দায়ে শাওন কাবী নামে এক ইউনিয়ন ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার ওসি শাহ আলম ।

বিজ্ঞাপন

গ্রেপ্তার শাওন উপজেলার ১৬ নম্বর রূপসা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও চরমঘুয়া ব্যাপারী বাড়ির মোস্তাফিজুর রহমান ছেলে।

পুলিশ জানায়, একজন কনটেন্ট ক্রিয়েটরকে হয়রানি ও মারধর করেন শাওন। এ ঘটনায় অভিযোগ পাওয়ার পর উপজেলার গৃদকালিন্দিয়া এলাকায় তাকে আটক করতে গিয়ে বাধার মুখে পড়ে পুলিশ। একপর্যায়ে তাকে থানায় নিতে চাইলে বাধা দেওয়া হয়। এমনকি অশোভন আচরণসহ পুলিশের ফোন কেড়ে নেয়ার চেষ্টা করেন তিনি।

এছাড়া একজন এসআইকে শাওন বলেন, ‘আমি ছাত্রদলের প্রেসিডেন্ট। আমাকে থানায় নিতে হলে ওসিকে আসতে বলেন। না হয়, আমি যাবো না’।

ফরিদগঞ্জ থানার ওসি শাহ আলম বলেন, দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে, এ ঘটনার ভিডিও ভাইরাল হলে শাওনকে প্রাথমিক সদস্যসহ সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। কেন্দ্রীয় ছাত্রদলের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত একটি পত্রে এ আদেশ দেওয়া হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন