চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘শহীদ আবু সাঈদের যে বুলেটবিদ্ধ ছবি, একটা সময় মানুষ তাঁকে ভুলে গেলেও এই ছবিগুলো ইতিহাসকে মনে করিয়ে দেবে। জুলাইয়ের ছবিগুলো ইতিহাসের সাক্ষ্য হয়ে থাকবে।
শনিবার বেলা ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘ক্যামেরায় জুলাই বিপ্লব’ শীর্ষক তিন দিনব্যাপী ছবি প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন তিনি।
চসিক মেয়র বলেন, ‘জুলাই-আগস্ট নিয়ে আমরা বলি ৩৬ দিনের বিপ্লব। কিন্তু এই সময়ের মধ্যে যে গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, সেটি শুধু ৩৬ দিনের নয় তা হলো ‘১৬ বছরের’ নির্যাতনের ইতিহাস। ওই সময়ে শহীদদের ভুলে যাওয়া হবে তাদের প্রতি অবিচার।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীন, চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি। প্রদর্শনীতে ঢাকা ও চট্টগ্রামের প্রায় ১৬০টি ছবি স্থান পেয়েছে। ছবিগুলোতে জুলাই-আগস্টের রাজনৈতিক উত্তাল সময়, গুম, খুন ও নির্যাতনের নানা চিত্র ওঠে এসেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

